The provided text is an introductory excerpt from the Bengali book "Kona Ghore Achi Bebhore" by Kazi Omar Faruk FCA, which serves as a spiritual wake-up call for readers. The author argues that most people are mentally intoxicated by worldly pursuits, such as academic success, career advancement, and the accumulation of wealth, causing them to forget their ultimate purpose. Through a series of religious reflections, the text emphasizes that human life is temporary and serves only as a preparation for the eternal afterlife. The source specifically warns that unlawful earnings and obsession with material status lead to spiritual ruin and divine punishment. Ultimately, the work encourages individuals to study Islamic principles and align their daily actions with faith to secure a place in Paradise.

‘কোন ঘোরে আছি বিভোর’ বইটির লেখক আমার প্রিয়ভাজন জনাব কাজী ওমর ফারুক এর মনকে আত্মভোলা মানুষের এ অবস্থা ভীষণভাবে নাড়া দিয়েছে। তাই তিনি কলম হাতে তুলে নিয়েছেন দুনিয়ার মায়াজালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়া মানুষগুলোকে সচেতন করতে। আমি বইটির আদ্যপান্ত পড়েছি। লেখক সুনিপুন ভাবে স্বার্থকতার সাখে বিষয়বস্তু উপস্থাপন করেছেন। মানব সৃষ্টির উদ্দেশ্য তথা আল্লাহর ইবাদতের জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান। তিনি সে ঈমান এর পরিচয় তুলে ধরার পাশাপাশি ইসলামের মূল বিষয়গুলোকে এক এক করে বর্ণনা করেছেন। অতঃপর বিশ্বাসীদের জন্য তৈরী করা জান্নাত আর অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা জাহান্নামের চিত্র পেশ করেছেন কোরআনে কারীমার আলোকে। এর পরই নিয়ে এসেছেন ঘোর সমূহের আলোচনা যা আমাদেরকে প্রতি নিয়ত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দুনিয়ামুখী শিক্ষার্জনের ঘোর, কর্মজীবনের সাথে সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্য, পেশা-শ্রম এবং চাকরি জীবনের ঘোর, রাজনৈতিক জীবনের প্রতিষ্ঠার ঘোর, পারিবারিক ঘোর, পীর হিসেবে মর্যাদা পাওয়ার ঘোর, বেহুদা কাজের ঘোর ইত্যাদি শিরোনামে দক্ষতার সাথে ব্যাখ্যা মূলক আলোচনা করেছেন।
আন্তরিকতার সাথে যতœ সহকারে বিষয় গুলোর প্রতি মনোনিবেশ করলে একজন আল্লাহ প্রেমিকের মনে বইটি দাগ কাটবে বলে আমি আশা করি। আল্লাহ আমাদেরকে বইটি থেকে উপকৃত হওয়ার তাওফিক দিন। আর দ্বীনের পথে লেখকের কলমকে আরো বলীয়ান করে দিন। আমীন।মা‘আসসালাম
মাহমুদুল হাসান
উপাধ্যক্ষ
জামেয়া কাসেমিয়া, নরসিংদী।